🕑 ৪:৫০ অপরাহ্ন, ৪ আগস্ট ২০২৬, মঙ্গলবার
বিজ্ঞাপন
শিরোনাম :
বেগমগঞ্জে বাড়িতে হামলা, নারী নির্যাতন ও স্বর্ণালংকার ছিনতাইয়ের অভিযোগ নোয়াখালীতে বাকপ্রতিবন্ধী যুবতীকে ধর্ষণ, ৭ মাসের অন্তঃসত্ত্বা নোয়াখালীতে ইসলামী মহাসমাবেশের প্রস্তুতি সম্পন্ন, অংশ নেবেন লক্ষাধিক মানুষ লতিফ সিদ্দিকীকে ট্রাইব্যুনালে হাজির করা হবে আজ আর্জেন্টিনার বিপক্ষে এমবোলোর লাল কার্ড ভুল ছিল, স্বীকার করল আইএফএবি নোয়াখালীতে নতুন গ্যাসকূপের খনন শুরু করেছে বাপেক্স প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণ করেন ফটোগ্রাফার নামিন, অতঃপর… পরীমণির কাছে সাকিব আল হাসানের হার! পর্নোগ্রাফি মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার অস্ত্রের আস্তানায় র‍্যাবের হানা, আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ৫ বেগমগঞ্জে বাড়িতে হামলা, নারী নির্যাতন ও স্বর্ণালংকার ছিনতাইয়ের অভিযোগ নোয়াখালীতে বাকপ্রতিবন্ধী যুবতীকে ধর্ষণ, ৭ মাসের অন্তঃসত্ত্বা নোয়াখালীতে ইসলামী মহাসমাবেশের প্রস্তুতি সম্পন্ন, অংশ নেবেন লক্ষাধিক মানুষ লতিফ সিদ্দিকীকে ট্রাইব্যুনালে হাজির করা হবে আজ আর্জেন্টিনার বিপক্ষে এমবোলোর লাল কার্ড ভুল ছিল, স্বীকার করল আইএফএবি নোয়াখালীতে নতুন গ্যাসকূপের খনন শুরু করেছে বাপেক্স প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণ করেন ফটোগ্রাফার নামিন, অতঃপর… পরীমণির কাছে সাকিব আল হাসানের হার! পর্নোগ্রাফি মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার অস্ত্রের আস্তানায় র‍্যাবের হানা, আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ৫
সারাদেশ

নোয়াখালীতে সরকারি জায়গা দখলের অভিযোগ, বিএনপির দুই নেতাকে শোকজ

নোয়াখালী প্রতিবেদক | | ৪৩ বার পঠিত
নোয়াখালীতে সরকারি জায়গা দখলের অভিযোগ, বিএনপির দুই নেতাকে শোকজ
ছবি: সংগৃহীত

নোয়াখালীর সোনাইমুড়ি-চাটখিল ফোরলেন সড়কের কাজ শেষ না হতেই সড়কের পাশের সরকারি জায়গা দখলের অভিযোগে সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে জেলা বিএনপি।

সোমবার (২০ জুলাই) জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো ও সদস্য সচিব হারুনুর রশিদ আজাদ স্বাক্ষরিত পৃথক নোটিশে সোনাইমুড়ি উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মনির হোসেন ভূঁইয়া এবং সোনাইমুড়ি পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন সিম্পুকে এই নোটিশ প্রদান করা হয়।

নোটিশে উল্লেখ করা হয়, বিভিন্ন অনিয়ম ও দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার মাধ্যমে দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুস্পষ্ট অভিযোগের প্রেক্ষিতে কেন তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না- তার লিখিত জবাব নোটিশ প্রাপ্তির সাত দিনের মধ্যে স্বশরীরে হাজির হয়ে জেলা বিএনপির কাছে দাখিল করতে হবে। অন্যথায় তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও সতর্ক করা হয়।

এদিকে জানা যায়, গত ৯ জুলাই দিবাগত গভীর রাতে মনির হোসেন ভূঁইয়া ও আলমগীর হোসেন সিম্পু, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রুবেল ভূঁইয়া, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সোহেল ভূঁইয়া ও যুবদল নেতা মোজাম্মেল হোসেন অপুর  নেতৃত্বে অর্ধশতাধিক লোক দেশীয় অস্ত্রসহ সোনাইমুড়ি-চাটখিল-রামগঞ্জ সড়কের শিমুলিয়া কলেজ পুকুরপাড় থেকে কালভার্ট পর্যন্ত প্রায় ৩০০ ফুট সরকারি জায়গা টিনের বেড়া দিয়ে দখল করে নেয় বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রুবেল ভূঁইয়া, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সোহেল ভূঁইয়া ও যুবদল নেতা মোজাম্মেল হোসেন অপুর নামও উঠে আসে।

ঘটনার প্রতিবাদে ১১ জুলাই দুপুরে স্থানীয় বাসিন্দারা সোনাইমুড়ি-চাটখিল সড়কে মানববন্ধন কর্মসূচি পালন করেন। বিষয়টি প্রশাসনের নজরে এলে ১২ জুলাই বিকালে জেলা প্রশাসকের নির্দেশে উপজেলা প্রশাসন ও সড়ক ও জনপদ বিভাগ নোয়াখালীর যৌথ অভিযানে অবৈধ দখল উচ্ছেদ করা হয়।

অন্যদিকে, অভিযুক্ত দুই বিএনপি নেতা’সহ স্বেচ্ছাসেবক দল ও যুবদলের জড়িত নেতাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিয়ে দল থেকে বহিষ্কারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো বলেন, দলের চেয়ারম্যান তারেক রহমান চাঁদাবাজি, দখল ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। দলের কেউ এ ধরনের কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ পাওয়া গেলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। সেই ধারাবাহিকতায় সোনাইমুড়িতে সরকারি জায়গা দখলের অভিযোগে এই দুই নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।