🕑 ২:৪২ অপরাহ্ন, ৪ আগস্ট ২০২৬, মঙ্গলবার
বিজ্ঞাপন
শিরোনাম :
বেগমগঞ্জে বাড়িতে হামলা, নারী নির্যাতন ও স্বর্ণালংকার ছিনতাইয়ের অভিযোগ নোয়াখালীতে বাকপ্রতিবন্ধী যুবতীকে ধর্ষণ, ৭ মাসের অন্তঃসত্ত্বা নোয়াখালীতে ইসলামী মহাসমাবেশের প্রস্তুতি সম্পন্ন, অংশ নেবেন লক্ষাধিক মানুষ লতিফ সিদ্দিকীকে ট্রাইব্যুনালে হাজির করা হবে আজ আর্জেন্টিনার বিপক্ষে এমবোলোর লাল কার্ড ভুল ছিল, স্বীকার করল আইএফএবি নোয়াখালীতে নতুন গ্যাসকূপের খনন শুরু করেছে বাপেক্স প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণ করেন ফটোগ্রাফার নামিন, অতঃপর… পরীমণির কাছে সাকিব আল হাসানের হার! পর্নোগ্রাফি মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার অস্ত্রের আস্তানায় র‍্যাবের হানা, আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ৫ বেগমগঞ্জে বাড়িতে হামলা, নারী নির্যাতন ও স্বর্ণালংকার ছিনতাইয়ের অভিযোগ নোয়াখালীতে বাকপ্রতিবন্ধী যুবতীকে ধর্ষণ, ৭ মাসের অন্তঃসত্ত্বা নোয়াখালীতে ইসলামী মহাসমাবেশের প্রস্তুতি সম্পন্ন, অংশ নেবেন লক্ষাধিক মানুষ লতিফ সিদ্দিকীকে ট্রাইব্যুনালে হাজির করা হবে আজ আর্জেন্টিনার বিপক্ষে এমবোলোর লাল কার্ড ভুল ছিল, স্বীকার করল আইএফএবি নোয়াখালীতে নতুন গ্যাসকূপের খনন শুরু করেছে বাপেক্স প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণ করেন ফটোগ্রাফার নামিন, অতঃপর… পরীমণির কাছে সাকিব আল হাসানের হার! পর্নোগ্রাফি মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার অস্ত্রের আস্তানায় র‍্যাবের হানা, আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ৫
আন্তর্জাতিক

পাশে সাপ নিয়ে মোবাইলে কার্টুনে মগ্ন শিশু, ভিডিও ভাইরাল

নিউজ ডেস্ক | | ৫৫ বার পঠিত
পাশে সাপ নিয়ে মোবাইলে কার্টুনে মগ্ন শিশু, ভিডিও ভাইরাল
ছবি: অনলাইন

বিছানায় উপুড় হয়ে শুয়ে মোবাইল ফোনে কার্টুন দেখছে এক শিশু। আর তার ঠিক পাশেই কুণ্ডলী পাকিয়ে রয়েছে একটি সাপ। এমনই একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। তবে ভিডিওটি কোথায় ও কবে ধারণ করা হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি। ভিডিওটির সত্যতাও স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।


ভাইরাল ভিডিওতে দেখা যায়, একটি ঘরের বিছানায় উপুড় হয়ে শুয়ে শিশুটি মোবাইলে কার্টুন দেখছে। এ সময় মাঝারি আকারের একটি সাপ ধীরে ধীরে এগিয়ে এসে মোবাইলের স্ক্রিনের সামনে মাথা তোলে। দেখে মনে হয়, সাপটিও যেন পর্দার দিকে তাকিয়ে রয়েছে।


কিছুক্ষণ পর সাপটি সরে যেতে চাইলে শিশুটি উঠে বসে সেটিকে ধরে আবার মোবাইলের সামনে আনার চেষ্টা করে। সাপটি আবারও সরে যেতে চাইলে শিশুটি পুনরায় সেটিকে ধরে। পুরো ঘটনাটি ভিডিওতে ধারণ করা হয়।


ভিডিওটি ইনস্টাগ্রামের ‘Santosh__Stories’ নামে একটি অ্যাকাউন্ট থেকে প্রকাশ করা হয়েছে। এরপরই সেটি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটি দেখে কেউ বিস্ময় প্রকাশ করেছেন, কেউ আবার শিশুটির নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানিয়েছেন।


ভিডিওতে এক নেটিজেন কমেন্ট করেছেন, সাপটি যদি ছোবল দিত, তাহলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত। আরেকজনের মন্তব্য, সম্ভবত এটি একটি পোষা ও নির্বিষ সাপ।


তবে ভিডিওটি দেখে সাপটির প্রজাতি বা এটি বিষধর কি না, তা নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। 


বিশেষজ্ঞদের মতে, সাপ বিষধর হোক বা নির্বিষ— এ ধরনের প্রাণীর সঙ্গে শিশুদের অবাধ মেলামেশা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তাই এমন ভিডিও দেখে অনুকরণ না করার পরামর্শ দিয়েছেন তারা। সূত্র: আনন্দবাজার