🕑 ৩:৪৯ অপরাহ্ন, ৪ আগস্ট ২০২৬, মঙ্গলবার
বিজ্ঞাপন
শিরোনাম :
বেগমগঞ্জে বাড়িতে হামলা, নারী নির্যাতন ও স্বর্ণালংকার ছিনতাইয়ের অভিযোগ নোয়াখালীতে বাকপ্রতিবন্ধী যুবতীকে ধর্ষণ, ৭ মাসের অন্তঃসত্ত্বা নোয়াখালীতে ইসলামী মহাসমাবেশের প্রস্তুতি সম্পন্ন, অংশ নেবেন লক্ষাধিক মানুষ লতিফ সিদ্দিকীকে ট্রাইব্যুনালে হাজির করা হবে আজ আর্জেন্টিনার বিপক্ষে এমবোলোর লাল কার্ড ভুল ছিল, স্বীকার করল আইএফএবি নোয়াখালীতে নতুন গ্যাসকূপের খনন শুরু করেছে বাপেক্স প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণ করেন ফটোগ্রাফার নামিন, অতঃপর… পরীমণির কাছে সাকিব আল হাসানের হার! পর্নোগ্রাফি মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার অস্ত্রের আস্তানায় র‍্যাবের হানা, আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ৫ বেগমগঞ্জে বাড়িতে হামলা, নারী নির্যাতন ও স্বর্ণালংকার ছিনতাইয়ের অভিযোগ নোয়াখালীতে বাকপ্রতিবন্ধী যুবতীকে ধর্ষণ, ৭ মাসের অন্তঃসত্ত্বা নোয়াখালীতে ইসলামী মহাসমাবেশের প্রস্তুতি সম্পন্ন, অংশ নেবেন লক্ষাধিক মানুষ লতিফ সিদ্দিকীকে ট্রাইব্যুনালে হাজির করা হবে আজ আর্জেন্টিনার বিপক্ষে এমবোলোর লাল কার্ড ভুল ছিল, স্বীকার করল আইএফএবি নোয়াখালীতে নতুন গ্যাসকূপের খনন শুরু করেছে বাপেক্স প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণ করেন ফটোগ্রাফার নামিন, অতঃপর… পরীমণির কাছে সাকিব আল হাসানের হার! পর্নোগ্রাফি মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার অস্ত্রের আস্তানায় র‍্যাবের হানা, আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ৫
সারাদেশ

নোয়াখালীতে ভারসাম্যহীন তরুণীকে দিয়ে অপপ্রচারের অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন

নোয়াখালী প্রতিবেদক | | ৪৭ বার পঠিত
নোয়াখালীতে ভারসাম্যহীন তরুণীকে দিয়ে অপপ্রচারের অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন
ছবি: প্রতিনিধি

নোয়াখালীর কবিরহাট উপজেলার ধানশালিক ইউনিয়নে ভারসাম্যহীন এক তরুণীকে দিয়ে বিশিষ্ট সমাজসেবক ইসমাইল ডুবাইওয়ালাকে নিয়ে একটি মহল সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালাচ্ছে- এমন অভিযোগ তুলে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন এলাকাবাসী।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেল ৫টায় ধানশালিক ইউনিয়নের চর মণ্ডলীয়া বাজারে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সহস্রাধিক মানুষ অংশ নেন।

মানববন্ধনে স্থানীয় বাসিন্দা ইউছুপ, মোহাম্মদ ইব্রাহিম, রফিক উল্যাহ, হানিফ, রুবেলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বক্তব্য রাখেন।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, একটি পক্ষ ইসমাইল ডুবাইওয়ালার কাছে চাঁদা দাবি করে। তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করতে একটি ভারসাম্যহীন তরুণীকে ব্যবহার করে ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে মিথ্যা, বিভ্রান্তিকর ও মানহানিকর তথ্য ছড়ানো হচ্ছে।

বক্তারা আরও বলেন, বিভিন্ন আইডি থেকে ধারাবাহিকভাবে অপপ্রচার চালিয়ে তার সুনাম ক্ষুণ্ন করার চেষ্টা চলছে, যা এলাকাবাসী ঘৃণাভরে প্রত্যাখ্যান করছে। তারা দাবি করেন, ইসমাইল ডুবাইওয়ালা দীর্ঘদিন ধরে এলাকায় সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত এবং একজন সম্মানিত ব্যক্তি হিসেবে পরিচিত।

ঘটনা প্রসঙ্গে এলাকাবাসী জানান, সংশ্লিষ্ট তরুণী বর্তমানে অন্তঃসত্ত্বা। তিনি একাধিক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ তুলছেন। এ অবস্থায় প্রকৃত সত্য উদঘাটনের জন্য দ্রুত ডিএনএ পরীক্ষার মাধ্যমে প্রকৃত অপরাধীদের শনাক্ত করার দাবি জানানো হয়। একই সঙ্গে অপরাধ প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যক্তিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা এবং ভুক্তভোগী ও অনাগত শিশুর দায়িত্ব নেওয়ার ব্যবস্থা করার আহ্বান জানান তারা।

এলাকাবাসী আরও বলেন, গুজব ছড়িয়ে একজন সম্মানিত ব্যক্তির মানহানি করার সঙ্গে জড়িত কুচক্রী মহলকে দ্রুত আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে হবে।