🕑 ৩:৫০ অপরাহ্ন, ৪ আগস্ট ২০২৬, মঙ্গলবার
বিজ্ঞাপন
শিরোনাম :
বেগমগঞ্জে বাড়িতে হামলা, নারী নির্যাতন ও স্বর্ণালংকার ছিনতাইয়ের অভিযোগ নোয়াখালীতে বাকপ্রতিবন্ধী যুবতীকে ধর্ষণ, ৭ মাসের অন্তঃসত্ত্বা নোয়াখালীতে ইসলামী মহাসমাবেশের প্রস্তুতি সম্পন্ন, অংশ নেবেন লক্ষাধিক মানুষ লতিফ সিদ্দিকীকে ট্রাইব্যুনালে হাজির করা হবে আজ আর্জেন্টিনার বিপক্ষে এমবোলোর লাল কার্ড ভুল ছিল, স্বীকার করল আইএফএবি নোয়াখালীতে নতুন গ্যাসকূপের খনন শুরু করেছে বাপেক্স প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণ করেন ফটোগ্রাফার নামিন, অতঃপর… পরীমণির কাছে সাকিব আল হাসানের হার! পর্নোগ্রাফি মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার অস্ত্রের আস্তানায় র‍্যাবের হানা, আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ৫ বেগমগঞ্জে বাড়িতে হামলা, নারী নির্যাতন ও স্বর্ণালংকার ছিনতাইয়ের অভিযোগ নোয়াখালীতে বাকপ্রতিবন্ধী যুবতীকে ধর্ষণ, ৭ মাসের অন্তঃসত্ত্বা নোয়াখালীতে ইসলামী মহাসমাবেশের প্রস্তুতি সম্পন্ন, অংশ নেবেন লক্ষাধিক মানুষ লতিফ সিদ্দিকীকে ট্রাইব্যুনালে হাজির করা হবে আজ আর্জেন্টিনার বিপক্ষে এমবোলোর লাল কার্ড ভুল ছিল, স্বীকার করল আইএফএবি নোয়াখালীতে নতুন গ্যাসকূপের খনন শুরু করেছে বাপেক্স প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণ করেন ফটোগ্রাফার নামিন, অতঃপর… পরীমণির কাছে সাকিব আল হাসানের হার! পর্নোগ্রাফি মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার অস্ত্রের আস্তানায় র‍্যাবের হানা, আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ৫
সারাদেশ

নোয়াখালীতে মীনা বাজারের নতুন আউটলেট উদ্বোধন

নোয়াখালী প্রতিবেদক | | ৪৭ বার পঠিত
নোয়াখালীতে মীনা বাজারের নতুন আউটলেট উদ্বোধন
ছবি: প্রতিনিধি
দেশের শীর্ষস্থানীয় সুপারশপ ব্র্যান্ড মীনা বাজার নোয়াখালীতে তাদের নতুন আউটলেট উদ্বোধন করেছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে শহরের হাউজিং আবাসিক এলাকায় মা ও শিশু হাসপাতালের পাশে এই আউটলেট উদ্বোধন করা হয়।

মীনা বাজারের নতুন এই আউটলেট উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো।

এতে বিশেষ অতিথি ছিলেন- মীনা বাজারের চিফ অপারেটিং কর্মকর্তা শামীম আহমেদ জাইগীরদার, নোয়াখালী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এ বি এম জাকারিয়া, দপ্তর সম্পাদক রবিউল হাসান পলাশ, ডায়াবেটিস সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফিরোজ আলম আজাদ।

এছাড়াও মীনা বাজারের বিজনেস ডেভেলপমেন্ট হেড ফরিদুর রেজা, হেড অফ অপারেশন রাকিব হোসেন খানসহ প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অতিথিরা ফিতা ও কেক কেটে এ আউটলেটের উদ্বোধন করেন।

নতুন এ আউটলেট চালুর মাধ্যমে নোয়াখালীর ক্রেতারা এখন থেকে একই ছাদের নিচে মানসম্মত নিত্যপ্রয়োজনীয় পণ্য সহজ  ও সুলভমূল্যে ক্রয় করতে পারবেন বলে আশা প্রকাশ করেন আয়োজকরা।