🕑 ২:৪৩ অপরাহ্ন, ৪ আগস্ট ২০২৬, মঙ্গলবার
বিজ্ঞাপন
শিরোনাম :
বেগমগঞ্জে বাড়িতে হামলা, নারী নির্যাতন ও স্বর্ণালংকার ছিনতাইয়ের অভিযোগ নোয়াখালীতে বাকপ্রতিবন্ধী যুবতীকে ধর্ষণ, ৭ মাসের অন্তঃসত্ত্বা নোয়াখালীতে ইসলামী মহাসমাবেশের প্রস্তুতি সম্পন্ন, অংশ নেবেন লক্ষাধিক মানুষ লতিফ সিদ্দিকীকে ট্রাইব্যুনালে হাজির করা হবে আজ আর্জেন্টিনার বিপক্ষে এমবোলোর লাল কার্ড ভুল ছিল, স্বীকার করল আইএফএবি নোয়াখালীতে নতুন গ্যাসকূপের খনন শুরু করেছে বাপেক্স প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণ করেন ফটোগ্রাফার নামিন, অতঃপর… পরীমণির কাছে সাকিব আল হাসানের হার! পর্নোগ্রাফি মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার অস্ত্রের আস্তানায় র‍্যাবের হানা, আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ৫ বেগমগঞ্জে বাড়িতে হামলা, নারী নির্যাতন ও স্বর্ণালংকার ছিনতাইয়ের অভিযোগ নোয়াখালীতে বাকপ্রতিবন্ধী যুবতীকে ধর্ষণ, ৭ মাসের অন্তঃসত্ত্বা নোয়াখালীতে ইসলামী মহাসমাবেশের প্রস্তুতি সম্পন্ন, অংশ নেবেন লক্ষাধিক মানুষ লতিফ সিদ্দিকীকে ট্রাইব্যুনালে হাজির করা হবে আজ আর্জেন্টিনার বিপক্ষে এমবোলোর লাল কার্ড ভুল ছিল, স্বীকার করল আইএফএবি নোয়াখালীতে নতুন গ্যাসকূপের খনন শুরু করেছে বাপেক্স প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণ করেন ফটোগ্রাফার নামিন, অতঃপর… পরীমণির কাছে সাকিব আল হাসানের হার! পর্নোগ্রাফি মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার অস্ত্রের আস্তানায় র‍্যাবের হানা, আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ৫
সারাদেশ

সাধারণ মানুষ ভাবে যা হয় সবই সরকারের দোষ: বিদ্যুৎমন্ত্রী

নিজস্ব প্রতিবেদকনিজস্ব প্রতিবেদক | | ৫২ বার পঠিত
সাধারণ মানুষ ভাবে যা হয় সবই সরকারের দোষ: বিদ্যুৎমন্ত্রী
ছবি: প্রতিনিধি

মেশিনে যেকোনো সমস্যা বা দুর্ঘটনা ঘটলেই সাধারণ মানুষ ভাবে যা হয় সবই সরকারের দোষ। কিন্তু দুর্ঘটনা তো দুর্ঘটনাই। তারপরও যেহেতু আমরা মন্ত্রী ও জনপ্রতিনিধি, তাই সবকিছুর দায় ও দায়িত্ব আমাদেরকেই বহন করতে হয়। জয়পুরহাটের কালাই উপজেলায় আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নিয়ে এ মন্তব্য করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ চৌধুরী।


শনিবার (২৫ জুলাই) কালাই উপজেলার মাত্রাই ইউনিয়নের সমশিরা গ্রাম সফরের অংশ হিসেবে তিনি উপজেলা প্রশাসন আয়োজিত ‘বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলায় ২০২৬’ প্রধান অতিথি হিসেবে যোগ দেন। এর আগে নিজ নানাবাড়িতে পৌঁছে তিনি মরহুম নানা-নানির কবর জিয়ারত ও মোনাজাত করেন এবং স্বজন ও স্থানীয় নেতাকর্মীদের সাথে মধ্যাহ্নভোজে অংশ নেন।


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী এবং সভাপতিত্ব করেন, জয়পুরহাটের জেলা প্রশাসক আল আল মামুন মিয়া।


অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে বেলুন উড়িয়ে বৃক্ষমেলা ও বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধন করেন প্রধান অতিথি। পরবর্তীতে তিনি অনুষ্ঠান প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন।


মাতারবাড়ির ঘটনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘মাতারবাড়িতে বিদেশ থেকে গ্যাস এনে পাইপলাইনে নেয়ার জায়গায় আগুন লেগেছিল। সেটি ঠিক করতে সময় লাগায় দেশের মানুষের গ্যাসের চরম সমস্যা হয়েছে। মানুষ মনে করে সব দোষ সরকারের। রাতে সুস্থ মানুষ ঘুমানোর পর সকালে যেমন হাঁটুতে ব্যথা হতে পারে, মেশিনের অবস্থাও তেমন হতে পারে। তবুও জনপ্রতিনিধি হিসেবে দায় আমাদেরই।’


বক্তব্য শেষে তিনি এলাকাবাসীর কাছ থেকে বিদায় নিয়ে জরুরি দায়িত্ব পালনের উদ্দেশ্যে রওনা হন।


বিশেষ অতিথির বক্তব্যে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির গুরুত্ব তুলে ধরে বলেন, ‘দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বগুড়া জেলা ও আশেপাশের এলাকায় ব্যাপক চারা রোপণের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। আজকের এই মেলা তারই একটি অংশ। পরিবেশ রক্ষা এবং সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় একটি দূষণহীন ও পরিবেশবান্ধব সমাজ গড়ে তুলতে আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে।’