🕑 ৪:৪৮ অপরাহ্ন, ৪ আগস্ট ২০২৬, মঙ্গলবার
বিজ্ঞাপন
শিরোনাম :
বেগমগঞ্জে বাড়িতে হামলা, নারী নির্যাতন ও স্বর্ণালংকার ছিনতাইয়ের অভিযোগ নোয়াখালীতে বাকপ্রতিবন্ধী যুবতীকে ধর্ষণ, ৭ মাসের অন্তঃসত্ত্বা নোয়াখালীতে ইসলামী মহাসমাবেশের প্রস্তুতি সম্পন্ন, অংশ নেবেন লক্ষাধিক মানুষ লতিফ সিদ্দিকীকে ট্রাইব্যুনালে হাজির করা হবে আজ আর্জেন্টিনার বিপক্ষে এমবোলোর লাল কার্ড ভুল ছিল, স্বীকার করল আইএফএবি নোয়াখালীতে নতুন গ্যাসকূপের খনন শুরু করেছে বাপেক্স প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণ করেন ফটোগ্রাফার নামিন, অতঃপর… পরীমণির কাছে সাকিব আল হাসানের হার! পর্নোগ্রাফি মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার অস্ত্রের আস্তানায় র‍্যাবের হানা, আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ৫ বেগমগঞ্জে বাড়িতে হামলা, নারী নির্যাতন ও স্বর্ণালংকার ছিনতাইয়ের অভিযোগ নোয়াখালীতে বাকপ্রতিবন্ধী যুবতীকে ধর্ষণ, ৭ মাসের অন্তঃসত্ত্বা নোয়াখালীতে ইসলামী মহাসমাবেশের প্রস্তুতি সম্পন্ন, অংশ নেবেন লক্ষাধিক মানুষ লতিফ সিদ্দিকীকে ট্রাইব্যুনালে হাজির করা হবে আজ আর্জেন্টিনার বিপক্ষে এমবোলোর লাল কার্ড ভুল ছিল, স্বীকার করল আইএফএবি নোয়াখালীতে নতুন গ্যাসকূপের খনন শুরু করেছে বাপেক্স প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণ করেন ফটোগ্রাফার নামিন, অতঃপর… পরীমণির কাছে সাকিব আল হাসানের হার! পর্নোগ্রাফি মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার অস্ত্রের আস্তানায় র‍্যাবের হানা, আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ৫
সারাদেশ

হাতিয়ায় সংরক্ষিত বনের গাছ কাটায় গ্রেফতার ১

নিজস্ব প্রতিবেদকনিজস্ব প্রতিবেদক | | ৪৭ বার পঠিত
হাতিয়ায় সংরক্ষিত বনের গাছ কাটায় গ্রেফতার ১
ছবি: প্রতিনিধি

নোয়াখালীর হাতিয়ায় সংরক্ষিত বনের গাছ কাটার অভিযোগে মো: তারিফ (৩৩) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে বন বিভাগ।


মঙ্গলবার সকালে উপজেলা সদর ওচখালীতে এনে বন আইনে দায়ের করা মামলায় আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। এর আগে, তাকে প্রথমে জাহাজমারা রেঞ্জ কার্যালয়ে নেয়া হয়।


গ্রেফতার মো: তারিফ জাহাজমারা ইউনিয়নের চর হেয়ার গ্রামের মৌলভী আবদুল হাফিজের ছেলে।বন বিভাগ জানায়, গত শনিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে জাহাজমারা আমতলি গ্রামের পশ্চিম পাশে সংরক্ষিত বনে অভিযান চালান বনকর্মীরা। অভিযানকালে ২০ থেকে ২৫ জনের একটি দলকে সংরক্ষিত বনের মধ্যে গাছ কাটতে দেখা যায়। বনকর্মীদের উপস্থিতি টের পেয়ে অন্যরা গভীর বনের দিকে পালিয়ে গেলেও মো: তারিফকে গ্রেফতার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে কেটে রাখা বেশ কয়েকটি গেওয়া গাছ উদ্ধার করা হয়। পাশাপাশি গাছ কাটার কাজে ব্যবহৃত দা, করাতসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।


জাহাজমারা রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষক এ কে এম আরিফ উজ জামান বলেন, বর্ষা মৌসুমে সংরক্ষিত বনে অবৈধ প্রবেশ ও চাষাবাদের জন্য একটি গ্রুপ খুবই তৎপর রয়েছে। এজন্য বনে টহল জোরদার করা হয়েছে। বনকর্মীদের এই অভিযান অব্যাহত থাকবে।


তিনি আরো বলেন, জাহাজমারা রেঞ্জের অধীনে চর ইউনুস এলাকায় ১ হাজার ২০০ একর সংরক্ষিত বন এবং নিঝুমদ্বীপে ২ হাজার ৫০০ একর জাতীয় উদ্যান রয়েছে। একটি চক্র অবৈধভাবে ভূমি বন্দোবস্তের নামে এসব এলাকায় জমি দখলের চেষ্টা করছে।