🕑 ৪:৪৯ অপরাহ্ন, ৪ আগস্ট ২০২৬, মঙ্গলবার
বিজ্ঞাপন
শিরোনাম :
বেগমগঞ্জে বাড়িতে হামলা, নারী নির্যাতন ও স্বর্ণালংকার ছিনতাইয়ের অভিযোগ নোয়াখালীতে বাকপ্রতিবন্ধী যুবতীকে ধর্ষণ, ৭ মাসের অন্তঃসত্ত্বা নোয়াখালীতে ইসলামী মহাসমাবেশের প্রস্তুতি সম্পন্ন, অংশ নেবেন লক্ষাধিক মানুষ লতিফ সিদ্দিকীকে ট্রাইব্যুনালে হাজির করা হবে আজ আর্জেন্টিনার বিপক্ষে এমবোলোর লাল কার্ড ভুল ছিল, স্বীকার করল আইএফএবি নোয়াখালীতে নতুন গ্যাসকূপের খনন শুরু করেছে বাপেক্স প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণ করেন ফটোগ্রাফার নামিন, অতঃপর… পরীমণির কাছে সাকিব আল হাসানের হার! পর্নোগ্রাফি মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার অস্ত্রের আস্তানায় র‍্যাবের হানা, আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ৫ বেগমগঞ্জে বাড়িতে হামলা, নারী নির্যাতন ও স্বর্ণালংকার ছিনতাইয়ের অভিযোগ নোয়াখালীতে বাকপ্রতিবন্ধী যুবতীকে ধর্ষণ, ৭ মাসের অন্তঃসত্ত্বা নোয়াখালীতে ইসলামী মহাসমাবেশের প্রস্তুতি সম্পন্ন, অংশ নেবেন লক্ষাধিক মানুষ লতিফ সিদ্দিকীকে ট্রাইব্যুনালে হাজির করা হবে আজ আর্জেন্টিনার বিপক্ষে এমবোলোর লাল কার্ড ভুল ছিল, স্বীকার করল আইএফএবি নোয়াখালীতে নতুন গ্যাসকূপের খনন শুরু করেছে বাপেক্স প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণ করেন ফটোগ্রাফার নামিন, অতঃপর… পরীমণির কাছে সাকিব আল হাসানের হার! পর্নোগ্রাফি মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার অস্ত্রের আস্তানায় র‍্যাবের হানা, আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ৫
সারাদেশ

চোরাই মোটরসাইকেলসহ চোর চক্রের দুই সদস্য গ্রেপ্তার

নোয়াখালী প্রতিবেদক | | ৫০ বার পঠিত
চোরাই মোটরসাইকেলসহ চোর চক্রের দুই সদস্য গ্রেপ্তার
ছবি: প্রতিনিধি
নোয়াখালীতে চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোর চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার রাতে সদর উপজেলার কাঞ্চন মেম্বারের পোল এলাকা থেকে তাদের আটক করা হয়। গ্রেপ্তাররা হলেন দক্ষিণ হাতিয়ার মো. ফয়সাল এবং সুবর্ণচরের জাহাঙ্গীর আলম।

পুলিশ জানায়, গত ১২ জুলাই জেলা শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে সাংবাদিক আবু নাছের মঞ্জুর মোটরসাইকেল চুরি হয়। এর আগে সোনাপুর থেকেও আরেকটি মোটরসাইকেল চুরি হয়। চক্রের সদস্য ফয়সাল মোটরসাইকেল ফেরত দেওয়ার কথা বলে ভুক্তভোগীর কাছ থেকে মোবাইল ব্যাংকিংয়ে ১০ হাজার টাকা নেয়। পরে কৌশলে ডেকে এনে পুলিশে খবর দিলে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারদের কাছ থেকে দুটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

সুধারাম মডেল থানার ওসি নজরুল ইসলাম বলেন, তারা আন্তঃজেলা চোর চক্রের সক্রিয় সদস্য, বাকি সদস্যদের ধরতে অভিযান চলছে। আসামিদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।