🕑 ৪:৪৯ অপরাহ্ন, ৪ আগস্ট ২০২৬, মঙ্গলবার
বিজ্ঞাপন
শিরোনাম :
বেগমগঞ্জে বাড়িতে হামলা, নারী নির্যাতন ও স্বর্ণালংকার ছিনতাইয়ের অভিযোগ নোয়াখালীতে বাকপ্রতিবন্ধী যুবতীকে ধর্ষণ, ৭ মাসের অন্তঃসত্ত্বা নোয়াখালীতে ইসলামী মহাসমাবেশের প্রস্তুতি সম্পন্ন, অংশ নেবেন লক্ষাধিক মানুষ লতিফ সিদ্দিকীকে ট্রাইব্যুনালে হাজির করা হবে আজ আর্জেন্টিনার বিপক্ষে এমবোলোর লাল কার্ড ভুল ছিল, স্বীকার করল আইএফএবি নোয়াখালীতে নতুন গ্যাসকূপের খনন শুরু করেছে বাপেক্স প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণ করেন ফটোগ্রাফার নামিন, অতঃপর… পরীমণির কাছে সাকিব আল হাসানের হার! পর্নোগ্রাফি মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার অস্ত্রের আস্তানায় র‍্যাবের হানা, আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ৫ বেগমগঞ্জে বাড়িতে হামলা, নারী নির্যাতন ও স্বর্ণালংকার ছিনতাইয়ের অভিযোগ নোয়াখালীতে বাকপ্রতিবন্ধী যুবতীকে ধর্ষণ, ৭ মাসের অন্তঃসত্ত্বা নোয়াখালীতে ইসলামী মহাসমাবেশের প্রস্তুতি সম্পন্ন, অংশ নেবেন লক্ষাধিক মানুষ লতিফ সিদ্দিকীকে ট্রাইব্যুনালে হাজির করা হবে আজ আর্জেন্টিনার বিপক্ষে এমবোলোর লাল কার্ড ভুল ছিল, স্বীকার করল আইএফএবি নোয়াখালীতে নতুন গ্যাসকূপের খনন শুরু করেছে বাপেক্স প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণ করেন ফটোগ্রাফার নামিন, অতঃপর… পরীমণির কাছে সাকিব আল হাসানের হার! পর্নোগ্রাফি মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার অস্ত্রের আস্তানায় র‍্যাবের হানা, আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ৫
সারাদেশ

নোয়াখালীতে মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে র‍্যালী ও সমাবেশ

নোয়াখালী প্রতিবেদক | | ৫০ বার পঠিত
নোয়াখালীতে মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে র‍্যালী ও সমাবেশ
ছবি: প্রতিনিধি
নোয়াখালী সদর উপজেলার নোয়াখালী ইউনিয়নে মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে সচেতনতা তৈরির লক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে জেলা সদরের আনছার কোম্পানী বাজারে 'মানবাধিকার ও পরিবেশ সংরক্ষণ বিষয়ক সাহায্য সংস্থা'র উদ্যোগে র‍্যালী ও সমাবেশে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অংশ নেন।

"মাদকমুক্ত সমাজ চাই” স্লোগানে র‍্যালীটি জেলার সোনাপুর-চরজব্বর আঞ্চলিক সড়ক প্রদক্ষিণ করে। পরে সংক্ষিপ্ত সমাবেশে 'মানবাধিকার ও পরিবেশ সংরক্ষণ বিষয়ক সাহায্য সংস্থা' নোয়াখালীর সাধারণ সম্পাদক আখতার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- অতিরিক্ত পুলিশ সুপার মো. লিয়াকত আকবর।

এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নোয়াখালীর পরিদর্শক সাইফুল ইসলাম, সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম, মানবাধিকার ও পরিবেশ সংরক্ষণ বিষয়ক সাহায্য সংস্থা নোয়াখালীর সাংগঠনিক সম্পাদক ইউসুফ মাসুদ, বিএনপি নেতা আবু সোলেমান মির্জা ও সায়েদ ইস্কিন্দার বুলু প্রমূখ।

বক্তারা বলেন, মাদক ও কিশোর গ্যাং একটি সমাজের জন্য ভয়াবহ অভিশাপ। এর কারণে তরুণ প্রজন্ম ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে এবং বাড়ছে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড। তাই মাদক ব্যবসায়ী ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।

কিশোরদের সঠিক পথে পরিচালিত করতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের সচেতন নাগরিকদের একসঙ্গে কাজ করার আহবান জানিয়ে তারা বলেন- তরুণদের মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করে খেলাধুলা, শিক্ষা ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে।